1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শ্রীপুর উপজেলার কাওরাইদে রেল লাইনের উপর ঝুঁকিপূর্ন অবৈধ বাজার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

শ্রীপুর উপজেলার কাওরাইদে রেল লাইনের উপর ঝুঁকিপূর্ন অবৈধ বাজার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার

 

স্টাফ রিপোর্টার :

হর্ন বাজিয়ে পিছন থেকে আসছে ট্রেন রেল লাইনের উপরে ঝুঁকিপূর্নভাবে বসে আছে অবৈধ বাজার। যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা। শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশন এলাকায় রেল লাইনের উপরে অবৈধ ভাসমান বাজার।সরেজমিনে গিয়ে জানা যায়, সাপ্তাহে হাঁটের দুইদিন খুব বড় পরিসরে বসে বাজার। তাছাড়া প্রতিদিনই রেললাইনের উপর বসে বেচা বিক্রি করে ভাসমান দোকানিরা।এখানে নেই কোন লেভেল ক্রসিং যে কারনে রেললাইন পার হতে গিয়ে ২০১০ সালে কাওরাইদ কে,এন,উচ্চবিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীও নিহত হয়েছেন।

অনুসন্ধান করে জানা যায় ,কিছু অসাধু চক্র টাকার বিনিময়ে রেললাইনের উপর অবৈধ ভাসমান দোকানিদের বসতে সহযোগিতা করছেন।শুধু তাই নয় রেললাইনের আশে পাশে অসংখ্য অবৈধ ঝুঁকিপূর্ন দোকান রয়েছে,যে গুলো উচ্ছেদ না করলে যে কোন মূহুর্তে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।রেলওয়ে জমি হতে অবৈধ দখলদার উচ্ছেদ কর্মসূচী ব্যাবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা কার্যালয় থেকে একটি আদেশ জারি করা হয়। সেখানে গত ২ অষ্টোবর কাওরাইদ রেলওয়ে ষ্টেশনের আশপাশ এলাকা রেলওয়ে ব্রীজ এর উভয় প্রান্তে উচ্ছেদ অভিযান এর কথা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও কিছুই করা হয়নি।

এ বিষয়ে রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহানকে কল করলে তিনি জানান,উচ্ছেদ অভিযানের তারিখ পরিবর্তন হয়েছে শীঘ্রই এ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট