1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
করিবহাট উপজেলায় সড়কের আড়াই একর জমি উদ্ধার, অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

করিবহাট উপজেলায় সড়কের আড়াই একর জমি উদ্ধার, অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার

। মোঃ ইদ্রিস মিয়া নোয়াখালী।
নোয়াখালীতে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনকৃত ৩০০ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়ক বিভাগের প্রায় আড়াই একর জমি উদ্ধার করা হয়েছে।
কবিরহাট উপজেলার ভূইয়ার হাট বাজারে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
জানা যায়, ভূইয়ার হাট বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের জমিতে অবৈধ দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সড়ক সম্প্রসারণে অসুবিধা হওয়ায় বিভিন্ন সময় তাদের নোটিশসহ মাইকিং করা হয়েছে। সর্বশেষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নেতৃত্বে তিন শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয় ও আড়াই একর জমি উদ্ধার করা হয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, ভূইয়ার হাট বাজার এলাকায় গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্ট। হয়েছে ।এতে চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতো। এ ছাড়াও সড়ক সম্প্রসারণে অসুবিধা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে।
অভিযানের সময় সড়ক বিভাগ নোয়াখালীর উপবিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার হোসেনসহ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট