1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ফারুক বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ফারুক বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩২৫ বার

নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ফারুক বলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি
মোঃ ইদ্রিছ মিয়া নোয়াখালী।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান সহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় চার বছরের কারদণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদী‌ শহীদ মিনার সড়কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপি এ কর্মসূচির আয়েয়াজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এজাহার বর্হিভূত মামলায় শাহজাহানকে কারাগরে নিয়ে নির্বাচন থেকে দূরে রাখবেন। নির্বাচন নিয়ে খেলা বন্ধ হয়ে গেছে,বন্ধ হয়ে যাবে।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনার এ খেলা বাংলাদেশে তারেক রহমানের দলের একটি নেতাকর্মি বেঁচে থাকতে, এ খেলা খেলতে দেওয়া হবেনা। নেতাদের জেলে দিলেও আপনার অধীনে নির্বাচন করতে দেবনা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের প্রসঙ্গ টেনে বলেন, চামচাগিরিটা বন্ধ করেন,দালালি বন্ধ করেন। নির্বাচনের তফসিল নিয়ে খেলা বন্ধ করেন। একঘন্টার নোটিশে যে লক্ষ লোকের সমাবেশ করেছে নোয়াখালীতে সেই শাহজাহানকে জেলে দিয়ে নির্বাচন করা যাবেনা।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার অধীনে আমরা আর ১৮ এর খেলা খেলতে যাবোনা। বিস্কুট, চা খাওয়াইছেন। গণভবনে নিয়েছেন,বিশ্বাস করেছিলাম, অন্তরে বিশ্বাস ছিল। আমাদের নেত্রী জেল থেকে বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র এনেছি আমি। এ দেশকে ভালোবাসি,এ দেশকে বাঁচাতে হবে। এ দেশের জন্য আমাদের ১৮ এর নির্বাচনে যেতে হলো। সেই নির্বাচনে আপনি কি করলেন, কি দেখালেন। হায়রে জাদু, কয় আমিতো ঘুমায়ে পড়ছি, আমিতো দেখেনি, এই কারবার হইছে। অভিযোগ করে তিনি আরো বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের সাত দিন আগ থেকে দেশের খবর রাখেনা। সেই প্রধানমন্ত্রীর অধীনে বিএনপি আর নির্বাচনে যাবেনা।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া,এডভোকেট আব্দুর রহিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লাহ্ বাহার হিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ। এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত জেলা সংস্কৃতি দলের সভাপতি লিয়াকত আলী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, পৌরসভা বিএনপির সভাপতি আবু নাসের,।

বার্তা প্রেরক
মু>০১৭৫২১০৪২৬০নোয়াখালী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট