1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সাবেক ৩ বারের, প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সাবেক ৩ বারের, প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন

লন্ডন প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৮ বার

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানান বড় ছেলে তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তিনি কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথরো বিমানবন্দর ছাড়েন। অশ্রু ভেজা ড্রাইপ বিদায় দিলেন মাকে।

কাতারে যাত্রাবিরতি শেষে আগামীকাল মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বেগম
খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন। আজ স্থানীয় সময় বেলা দেড়টার দিকে তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হন তিনি। তাঁকে বহনকারী গাড়িটি বেলা ২টা ২০ মিনিটের দিকে হিথরো বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছায়।
খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান আছেন। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালের ভিআইপি গেটে তাঁদের বিদায় জানান তারেক রহমান। এ সময় তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও ছিলেন।
খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম হিথরো বিমানবন্দরে গিয়েছিলেন বলে প্রতিনিধিকে জানিয়েছেন প্রেস মিনিস্টার আকবর হোসেন।
বিএনপির চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হিথরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সড়কের দুই পাশে অবস্থান নেন। তাঁরা বিএনপির আপসহীন নেত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় তাঁদের হাতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখা বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসব নেতা-কর্মী বিমানবন্দরে জড়ো হন বলে বিএনপি সূত্রে জানা গেছে
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট