1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৮৭ বার

নোয়াখালীতে চার ইউপি সদস্যের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম আজাদ, গোলাম কুদ্দুস মিন্টু, আহসান উল্যাহ ও হানিফ শেখের বিরুদ্ধে সরকারি সুবিধা প্রদানের নামে জনগনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাদের বহিষ্কারপূর্বক আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়– মিছিল করেছে ইউনিয়নবাসী।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পাঁচ সহ¯্রাধিক সাধারণ নারী-পুরুষ এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।
এসময় ইউপি সদস্য আবুল কাশেম,আবু তাহের, রায়হান পাটোয়ারী ও শেফালী বেগমসহ ভুক্তভোগী সাধারণ মানুষ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আবুল কালাম আজাদ, গোলাম কুদ্দুস মিন্টু, আহসান উল্যাহ ও হানিফ শেখ ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে শালিস বাণিজ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, টিউবওয়েল স্থাপন, জন্ম নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ ও ১৫ টাকা দরের চালের কার্ড প্রদানসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রদানের জনসাধারণের কাছ থেকে ২ হাজার থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। এছাড়া এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলে মাদক ব্যবসা, বালু উত্তোলন ও নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন।
সম্প্রতি তাদের এসব অনিয়মের বিরুদ্ধে আমাদের জনপ্রিয় চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম প্রতিবাদ করে এলাকায় এলাকায় মাইকিং করে সরকারি সুবিধা প্রদানে কোন ধরনের আর্থিক লেন-দেন করতে জনসাধারণকে নির্দেশ প্রদান করেন এবং মাদক, জুয়া, ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন। চেয়ারম্যানের এই প্রতিবাদকে কেন্দ্র করে ওই দুর্নীতিবাজ ইউপি সদস্যরা চেয়ারম্যানরে বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের করে অপপ্রচার চালাচ্ছে।
বিক্ষোভকারীরা ইউপি চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ দায়ের ও অপপ্রচারের প্রতিবাদ জানান।
নোয়াখালী।
১২.১০.২৩ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট