1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে মোরশেদ আলম বলেন আ.লীগ পুনরায় ক্ষমতায় গেলে নারীদের আরো বেশি মূল্যায়ন করবে: | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে মোরশেদ আলম বলেন আ.লীগ পুনরায় ক্ষমতায় গেলে নারীদের আরো বেশি মূল্যায়ন করবে:

উপকূল বার্তা ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৩০ বার

নোয়াখালীতে মোরশেদ আলম বলেন আ.লীগ পুনরায় ক্ষমতায় গেলে নারীদের আরো বেশি মূল্যায়ন করবে:

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে নারীদের অনেক মূল্যায়ন করেছে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে এ নারীদের আরো বেশি মূল্যায়ন করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে, আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ উঠান বৈঠকের আয়োজন করে।

স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে সেনবাগে আওয়ামী লীগে আওয়ামী লীগে বিভক্ত। এটার প্রয়োজন নেই। সেনবাগে গত ৯বছরে আওয়ামী লীগের মধ্যে আমি যে লুকোচুরি খেলা দেখেছি। এটাতো তারাই তাদেরকে ঠকিয়েছে। আপনারা দলে বিভক্তি করে দলকে দুর্বল করবেন না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি এক সাথে থাকে, এক যোগে কাজ করে, তাহলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।

মোরশেদ আলম বলেন, সেনবাগে আমি ছাড়া কেউ আওয়ামী লীগের কোনো এমপি দেখেন নাই। আমি এক মাত্র ব্যক্তি যে গত ৪০ বছর পরে আমি আপনাদের আওয়ামী লীগের এমপি হয়ে আপনাদের কাছে এসেছি। আমি অসংখ্য রাস্তা, স্কুল, কলেজ, মাদরাসা করে দিয়েছি। আমি অসংখ্য লোককে সাহায্য সহযোগিতা করেছি, চিকিৎসা দিয়েছি। আমি যতটুক পেরেছি আমার সাধ্য মতে কাজ করে গিয়েছি।

নেতাকর্মিদের উদ্দেশ করে বলেন , আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছে। যদি ঊনার জন্ম না হতো তাহলে আপনারা স্বাধীন বাংলাদেশ পেতেন না। প্রধানমন্ত্রী মহিলাদের জন্য স্বামী পরিত্যক্ত ভাতা,বৃদ্ধ ভাতা দিয়েছে। আপনারা অনেকে পাচ্ছেন। যারা পান নাই তারা ভবিষ্যতে পাবেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ যাদের বাড়ি নেই, ঘর নেই তাদের একটি করে ঘর করে দিবেন। সেনবাগে অনেক ঘর হয়েছে। ভবিষ্যতে জায়গা পাওয়া গেলে যাদের ঘর নেই তাদের আরো ঘর করে দেওয়া হবে।

১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সামছু উদ্দিন রিয়াদ, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, আবদুল মমিন, আবদুর রব বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কন্ট্রক্টর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট