1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী চিকিৎসকদের ' কমিটি স্বাচিপ দু'পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালী চিকিৎসকদের ‘ কমিটি স্বাচিপ দু’পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪২৯ বার

নোয়াখালী চিকিৎসকদের ‘ কমিটি স্বাচিপ দু’পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি

নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চিকিৎসকদের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন। একপক্ষ অপর পক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
তাদের পরস্পর বিরোধী অবস্থানের কারণে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও এখন দুই শিবিরে বিভক্ত।
শুক্রাবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বাচিপের নব গঠিত জেলা আহবায়ক কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বাচিপের জেলা কমিটির সদস্য সচিব ডা: আবদুস সাত্তার ফরায়েজী অভিযোগ করেন, গত ১৮ স্বাচিপের মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রিয় কমিটি। কিন্তু বাতিল কমিটর নেতৃবৃন্দের প্রত্যক্ষ অংশগ্রহণে সম্মিলিত চিকিৎসক পরিষদ ব্যানারে মানববন্ধনে আহবায়ক কমিটির
নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ায়।
এর আগে আহবায়ক কমিটিকে প্রতাখ্যান করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে জেলায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় বক্তাগণ অভিযোগ করেন নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ দীর্ঘদিন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। কিন্তু গত ১৮ অক্টোবর কেন্দ্রিয় কমিটি জেলার কারো সাথে আলোচনা ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নোয়াখালীতে স্বাচিপের একটি আহবায়ক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে নারী নির্যাতন মামলার আসামিসহ বিতর্কিত অনেককে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। প্রতিবাদ সমাবেশে স্বাচিপের বিতর্কিত আহবায়ক কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট