1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে বিএনপির নেতাকর্মিদের গণগ্রেপ্তারের অভিযোগ, ১৫ মামলায় আসামি ১১০০ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মিদের গণগ্রেপ্তারের অভিযোগ, ১৫ মামলায় আসামি ১১০০

বার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৩ বার

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মিদের গণগ্রেপ্তারের অভিযোগ, ১৫ মামলায় আসামি ১১০০ শ .
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের নেতাকর্মিদের গায়েবি মামলায় গণগ্রেপ্তারের অভিযোগ করেছে নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক এডভোকেট আবদুর রহমান।

তিনি অভিযোগ করে বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচী ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯টি উপজেলায় বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের গণগ্রেপ্তার শুরু করা হয়েছে। এ ছাড়াও জামায়াতের ২২জন নেতকর্মিকে গ্রেপ্তার করা হয়। ৯টি উপজেলা থেকে বিএনপিও সহযোগী সংগঠনের ১১০জন নেতাকর্মিসহ সর্বমোট ১৫৩জনকে মিথ্যা এবং গায়েবি মামলায় গ্রেপ্তার করা হয়।

তিনি অভিযোগ করে আরও বলেন,পরিবারের সদস্যদের মানসিক নির্যাতন করা হচ্ছে। গায়েবি মামলায় সিনিয়র আইনজীবীদেরকেও আসামি করা হচ্ছে। সরকার ২০১৮ সালে একটি একতরফা নির্বাচন করে। আবারো একটি একতরফা নির্বাচন করতে কোনো ওয়ারেন্ট,মামলা ছাড়া গণগ্রেপ্তার চালাচ্ছে। বিএনপির সাধারণ সমর্থক ব্যবসায়ীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ যদি এ ধরনের গ্রেপ্তার বন্ধ না করে তাহলে পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। তিনি এ ধরনের গ্রেপ্তারের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারিয়া। এ সময় নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম,নোয়াখালী ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের স্বমনয়ক রবিউল হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব নুরুল আমিন উপস্থিত ছিলেন।

জানা যায়, সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচির শুরুতেই মঙ্গলবার ভোরে নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। অবরোধে সবধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সোমবার রাত থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মি আটক করেছে পুলিশ। এদিকে এই অবরোধকে বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি দাবি করে তা প্রতিরোধে সকালে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল-শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। নোয়াখালী থেকে দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে না গেলেও অবরোধ কর্মসূচি পালিত হয় ঢিলেঢালাভাবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, কোথায় এমন অভিযোগ করা হয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট