1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে অবরোধের দ্বিতীয় দিনে বিভিন্ন মোড়ে বিএনপির ঝটিকা মিছিল। | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে অবরোধের দ্বিতীয় দিনে বিভিন্ন মোড়ে বিএনপির ঝটিকা মিছিল।

ইমাম উদ্দিন রুবেল
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ বার

নোয়াখালীতে অবরোধের দ্বিতীয় দিনে বিভিন্ন মোড়ে বিএনপির ঝটিকা মিছিল।
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে মোড়ে মোড়ে ঝটিকা মিছিল করেছে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা ।

বুধবার (১ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদী‌ শহীদ ভুলু স্টেডিয়ামের সামনের সড়ক থেকে শুরু হয়ে একটি মিছিল কয়েকশ গজ অতিক্রম করেই ছত্রভঙ্গ হয়ে যায়। একই সময় শহরের রশিদ কলোনির সামনের সড়ক থেকে শুরু হয়ে আরেকটি মিছিল কিছু দুর অতিক্রম করে।

মিছিল দুইটির নেতৃত্ব দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান। এ সময় তারা অবরোধের পক্ষে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ এসে ওই এলাকায় টহল জোরদার করে।

বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অবরোধকে কেন্দ্র করে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করলেও প্রধান সড়কসহ বেশিরভাগ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যানবাহন চলাচল ধীরে ধীরে বাড়ছে। তবে ছেড়ে যায়নি কোনো দূর পাল্লার বাস।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, পুলিশের কাজ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অবরোধের নামে নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পুলিশের বিভিন্ন টিম জনগণের নিরাপত্তায় কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট