1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে গরু চুরির হিড়িক আতংকে গ্রহস্থরা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে গরু চুরির হিড়িক আতংকে গ্রহস্থরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার

নোয়াখালী সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় গৃহপালিত পশু গরু চুরির ঘটনা বেড়েছে। সংঘবদ্ধ চোরেরদল প্রায় কোন না-কোনো এলাকায় গরু চুরি করছে। সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন থেকে ৪টি গরু চুরি হয়েছে। গরুচোর চক্রের অপতৎপরতায় গৃহস্থদের মধ্যে চুরির আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামের ইদ্রিস সারেং বাড়িতে এই গরু চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া গরুর মালিক মো.স্বপন ও সাহাব উদ্দিন বলেন, আমাদের বাড়ির উঠানের ওপর নির্মিত গোয়াল ঘরে প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যার পর আমাদের পালিত ৪টি গরু (গাভী একটি, বকনা ২টি ও বাছুর ১টি) রেখে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৩টার দিকে গরুগুলো মশার কামড়ে লাফালাফি করার আওয়াজ পেয়ে গরুর ঘরে মশার কয়েল দিয়ে আসি। পরবর্তীতে বুধবার ভোরবেলায় ওঠে দেখি গোলাল ঘরে গরুগুলো নাই, কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা হবে।

পরে খবর পেয়ে সুধারাম মডেল থানার এসআই ত্রিদীপ বড়ুয়াসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গেল বছরের ২৫ নভেম্বরও জেলা সদরের নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের বাসিন্দা ঢাকা মালিবাগ সিআইডি বিশেষ শাখার এএসপি মো. কামাল উদ্দিনের ৩টি বড় জাতের গরু চুচি হয়। পরের দিন ২৬ নভেম্বর রাতে মাইজদী পাবলিক কলেজের প্রভাষক এএইচএম রেদোয়ান ফারুকের খামার থেকে ৪টি গাভী নিয়ে যায় চোরেরদল। এর কয়েকদিন আগে পশ্চিম চর উরিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ওলেমান তার পালিত একটি বকনা গরু বাড়ির সামনের সড়কের পাশে বেঁধে বাড়িতে যায়। দুপুরের দিকে তার গরুটি চুরি হয়ে যায়। ওই সময় সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান স্বপনের বাড়ি থেকেও ৪টি বড় গরু চুরি হয়ে যায়। এসব গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ করেও গরুগুলোর কোন হদিস মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি গরু চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, চরউরিয়ায় গরু চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ এসেছে। পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। পূর্বের গরু চুরির কিছু সংবাদ পেয়েছি এবং দু-একটি মামলাও হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট