1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সরিষাবাড়ীতে ট্রেনে আগুনের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তানদের বিক্ষোভ মিছিল | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সরিষাবাড়ীতে ট্রেনে আগুনের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তানদের বিক্ষোভ মিছিল

আল আমিন হাসান‌
  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার

জামালপুর সরিষাবাড়ীতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে জড়িত বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের বিচার চান মুক্তিযোদ্ধার সন্তান ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

এ দাবিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্দেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে সরিষাবাড়ী রেলস্টেশনের প্লাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও নির্বাচন বানচালের অপচেষ্টায় জড়িতদের বিচার দাবি করেন।

এছাড়া বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের প্রতিহত করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে আওয়ামী লীগের মনোনয়নের দাবি জানান।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১.১০টায় সরিষাবাড়ী স্টেশনে ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এতে অন্তত এককোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা দায়েরের পর ইতোমধ্যেই পুলিশ বিএনপির নেতাসহ ১১ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট