1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
খুলনা ৬ আসনে কে হবেন নৌকার মাঝি জনমনে হচ্ছে জল্পনা কল্পনা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

খুলনা ৬ আসনে কে হবেন নৌকার মাঝি জনমনে হচ্ছে জল্পনা কল্পনা

বিশেষ প্রতিবেদন শেখ রাসেল, মালেক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩০২ বার

খুলনা ৬ আসনে কে হবেন নৌকার মাঝি জনমনে হচ্ছে জল্পনা কল্পনা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ আসনে (পাইকগাছা-কয়রা) কে হবেন নৌকার মাঝি? এ নিয়ে সর্বত্রই শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। খুলনা – ৬ আসন থেকে আওয়ামীলীগের প্রায় ৪ ডজন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আসন্ন দ্বাদশ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নবীণ ও প্রবীণ নেতাদের মধ্য থেকে পাইকগাছা-কয়রা, খুলনা-৬ এই আসনে কে পাবেন আওয়ামী লীগের মনোনয়ন তা নিয়ে দলটির নেতাকর্মী এবং স্থানীয়দের মধ্যে চলছে নানা বিশ্লেষণ।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নপত্র দাখিলকারী মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন,

মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, সাবেক নবম জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভকেট সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভকেট সুজিত অধিকারী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের কোষাদাক্ষ্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষায়ক সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক অধ্যাপক ডা.শেখ মোঃ শহীদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোরয়ার ইকবাল (মন্টু), কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এস এম সাইফুল্লাহ আল মামুন, পাইকগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, খুলনা মহানগর শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ আসাদুজ্জান আসাদ, দলীয় কর্মী মোঃ ইসমাইল হোসেন এবং এস এম রাজু।

এ আসনে মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলার আওয়ামী লীগের সদস্য ও বতর্মান এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, আমি এ আসনে সংসদ সদস্য ছিলাম। এ সময়ে আমি আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। এবার যদি প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেয় তবে এলাকার উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে একটি মডেল আসন নেত্রীকে উপহার দেব। আমি আশাবাদী প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে আমার নির্বাচনী এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুযোগ দিবেন।

এই আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সোহরাব আলী সানা বলেন, আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হওয়া বিভেদ দূর করে এলাকার উন্নয়নে কাজ করব। দীর্ঘদিন ধরে এই আসনে যেসব সমস্যা তৈরি হয়েছে তা দূর করতে কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট