1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ বার

নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন পরবর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ইকরাম উল্যা ডিপটির সভাপতিতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা আব্দুল ওয়াদুদ পিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবদুজ জাহের আজাদ, সমিতির প্রাক্তন সভাপতি সেলিম উল্যাহ ফরাজি, ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুস ছামাদ শাহীন,রাশেদুল আনোয়ার মিঠু,নির্বাচন কমিটির সদস্য হাজী ইব্রাহিম খলিল।
সভায় ইকরাম উল্যা ডিপটি কে সভাপতি,মোহাম্মদ সোহেল উদ্দিন কে সহ- সভাপতি জাফর উল্যাহ মাষ্টার কে সাধারণ সম্পাদক করে নির্বাচিত ৯ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত কমিটির বাকি সদস্যরা হলেন,কাজী গোলাম হায়দার, মোঃ করিম রাসেল,শাহাদাত হোসেন বাপ্পি,সানা উল্লাহ,মোহাম্মদ নুরুল আমিন, শরিফ উল্লাহ সুমন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ সোহেল উদ্দিন।
নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতি ১৯৭৮ সালের ১৫ মে প্রতিষ্ঠা লাভ করে। যার বর্তমান মালিক সদস্য সংখ্যা ২৩৪ জন। ৩ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়েছে বলে সমিতির নেতৃবৃন্দ জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট