1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে ফিলিং স্টেশনে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে ফিলিং স্টেশনে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ বার

নোয়াখালীতে ফিলিং স্টেশনে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ৬ ডিসেম্বর নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের দিঘীরজান এলাকায় মেসার্স আমিন সিএনজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ এ আদেশ দেন। আদেশে একই সাথে ফিলিং স্টেশনের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বেলা ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ দিঘীরজান এলাকায় মেসার্স আমিন সিএনজি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআইয়ের নির্ধারিত পরিমাপক যন্ত্রে প্রতি ১০ লিটার অকটেনে ৪৮০ মিলিলিটার কম তেল পাওয়া যায় এবং ডিসপ্লে নষ্ট অবস্থায় তেল বিক্রি করতে দেখা যায়। এছাড়া পাম্পটির বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতা স্বীকার করায় আমিন সিএনজি ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ডিস্পেন্সিং ইউনিট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ বলেন, আইন অনুযায়ী ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জরিমানার টাকা নগদ পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এরকম ভুল হবে না বলেছে। নতুন ডিসপ্লে প্রতিস্থাপন ও মেশিন ক্যালিব্রেশন করে বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে ডিসপেন্সিং ইউনিট পুনরায় চালু করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট