1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউরের বিরুদ্ধে | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউরের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান ভূইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এই লিখিত অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯, নোয়াখালী ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব আতাউর রহমান ভূইয়া প্রতীক বরাদ্দের আগেই প্রকাশ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থণা করছেন।

পাশাপাশি সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলা প্রশাসনের সরকারি গাড়ি ব্যবহার করে সরাসরি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন। যা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।

অভিযোগে আরো বলা হয়, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার পৌরসভাস্থ নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে জনসমাগম করছেন। এ পরিস্থিতিতে, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট