1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ এক কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

নিহত মারজাহান আক্তার (৩৫) উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রেজ্জাকপুর গ্রামের মিরি বাড়ির কুয়েত প্রবাসী মো.আলমগীর হোসেনর স্ত্রী।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, একই দিন সকাল ৮টার দিকে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪-৫ বছর ধরে নিহত গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে কুয়েতে অবস্থান করছে। মারজাহান তার শ্বশুর-শাশুড়ি ও সন্তানকে নিয়ে একসাথে স্বামীর বাড়িতে বসবাস করত। রোববার সকালের নিকে সে তার ছেলে নাঈম হোসেনের (১২) সাথে পড়ালেখা নিয়ে রাগারাগি করে। একপর্যায়ে সে তার নিজ শয়ন কক্ষে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট