1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ বার

নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
নোয়াখালী প্রতনিধি
নোয়াখালী জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান (বিপিএম, পিপিএম)।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বিকেলে নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। তিনি ২৫তম বিসিএস ক্যাডার অফিসার এবং শরীয়তপুর জেলার বাসিন্দা। নোয়াখালীতে যোগদানের তৃতীয় দিন তিনি সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন। সভায় পরিচিতি পর্ব শেষে পেশাগত সফলতা, ব্যক্তিগত বিভিন্ন ভালো উদ্যোগ, জীবনবৃত্তান্ত তুলে ধরেন সাংবাদিকদের মাঝে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনকে সুষ্ঠু ও জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এর আজাদ সোহেল ও আকবর হোসেন সোহাগ, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী,মানব জমিন স্টাফ রিপোর্টার নাছির উদ্দিন বাদল, সামছুল হাসান মিলন, সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিছ মিয়া ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন ও অতিরিক্ত পুলিশ ইব্রাহিম সহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট