1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মা-সহ নবজাতকের মৃত্য, নোয়াখালীতে অপারশেন থিয়েটার বন্ধ করল সিভিল সার্জন | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

মা-সহ নবজাতকের মৃত্য, নোয়াখালীতে অপারশেন থিয়েটার বন্ধ করল সিভিল সার্জন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ বার

নোয়াখালীর জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ড.মাসুম ইফতেখার।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা সিভিল সার্জন এক লিখিত আদেশে সাউথ বাংলা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে অপারেশন থিয়েটার সাময়িক ভাবে বন্ধ রাখার এ নির্দেশ দেন।
লিখিত আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের উম্মে সালমা নিশির (২৭) সিজারিয়ান অপারেশনের হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লায় নেওয়ার পথে মা সহ নবজাতকের মৃত্যু হয়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন নোয়াখালীর গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম পরর্ব্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হইল।

লিখিত আদেশে আরও বলা হয়, এর ব্যতয় আপনার এবং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯৮২ সালের বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা আইনে বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ড.মাসুম ইফতেখার বলেন, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি ঘটন করা হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট