দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নৌকা প্রতীকে ভোট চেয়ে কবিরহাট উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কবিরহাট বাজারে উপজেলা যুবলীগ এই লিফলেট বিতরণ ও গণসংযোগের আয়োজন করে।
এতে জেলা আওয়ামী লীগ নেতা ডা.একেএম জাফর উল্যাহ, রেজাউল হক শাহীন, কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম’সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল হক শাহীন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর আমাদের অভিভাবক জননেতা ওবায়দুল কাদের এই এলাকায় নৌকা মার্কা নিয়ে বার বার নির্বাচিত হয়ে আসছেন। এখানে তাঁর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার মানুষের যোগ্য অভিভাবক হিসাবে জননেতা ওবায়দুল কাদেরের প্রতি মানুষের ব্যাপক সাড়া মিলছে। আমরা আশাবাদী আগামী ৭ ডিসেম্বর সকল শ্রেণী-পেশার মানুষ কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের প্রিয় অভিভাবককে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করবেন।