দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং সেশন।
আজ সকালে উপজেলা প্রশাসন, নোয়াখালী ও উপজেলা নির্বাচন অফিস সেনবাগ এর আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম,পিপিএম।
ব্রিফিং সভায় ভোটপূর্ব নির্বাচনি মালামাল সংগ্রহ, ভোট চলাকালীন ও ভোট গণনাকালীন দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ পরবর্তী করণীয় এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সাধন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মেছবাহ উদ্দিন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, নোয়াখালী, জনাব মো: নাজমুল হাসান, রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার,(বেগমগঞ্জ সার্কেল), সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাজিম উদ্দিন -সহ জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন এর উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন জনাব জিসান বিন
মাজেদ,উপজেলা নির্বাহি
অফিসার, সেনবাগ,নোয়াখালী।