1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সরিষাবাড়ীতে ৮৫ ভাগই কাঁচা রাস্তা,পর্যাপ্ত মাটি ও পড়ে নাই - আব্দুর রশিদ এমপি | দৈনিক উপকূল বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সরিষাবাড়ীতে ৮৫ ভাগই কাঁচা রাস্তা,পর্যাপ্ত মাটি ও পড়ে নাই – আব্দুর রশিদ এমপি

আল আমিন হাসান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২৬২ বার

সরিষাবাড়ীতে ৮৫ ভাগই কাঁচা রাস্তা,পর্যাপ্ত মাটি ও পড়ে নাই – আব্দুর রশিদ এমপি

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর -৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ এমপি বলেছেন, আমি যোগাযোগ ব্যবস্থায় নির্বাচনের সময় লক্ষ্য করেছি প্রায় ৮৫ ভাগ এলাকায় কাঁচা রাস্তা। আর এই সরিষাবাড়ীর কাঁচা রাস্তাতে পর্যাপ্ত মাটিও পড়ে নাই । আমি কথা দিচ্ছি আগামী তিন মাসের মধ্যে কাঁচা রাস্তাগুলোতে দৃশ্যমান মাটি কাটা হবে ।
       শনিবার দুপুরে জামালপুর সরিষাবাড়ি উপজেলার ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে ভাটারা সমিতি ঢাকা এর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আব্দুর রশিদ এমপি প্রধান অতিথির বক্তব্যের একাংশে এ কথাগুলো বলেছেন।
তিনি আরোও বলেন, প্রজেক্টরের নামে যে সব হরি লুট হয়। এ হরিলুট হতে দেব না বলে তার বক্তব্যে বলেছেন তিনি।
  উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ভাটারা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ভাটারা এ.আর. খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের ডেপুটি ডাইরেক্টর ও ভাটারা স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
 এতে প্রধান বক্তা হিসেবে তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. হারুনুর রশিদ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, ভাটারা সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মান্নান, ব্যারিস্টার হাসিব সিদ্দিক প্রমুখ । সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিকুল ইসলাম নিটোল। এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট