1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মেঘনায় বালুবাহী বাল্কহেডে মিললো ৪২০ মণ ঝাটকা, ১৬ জেলে আটক | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

মেঘনায় বালুবাহী বাল্কহেডে মিললো ৪২০ মণ ঝাটকা, ১৬ জেলে আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৬৩ বার

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বালুবাহী বাল্কহেড থেকে ৪২০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় ১৬ জেলেকে আটক করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর রাতে  ঢালচর এলাকায় এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ভোলার মনপুরা থেকে থেকে মেঘনা নদী হয়ে একটি বাল্কহেড জাটকা ইলিশ নিয়ে নোয়াখালীর চেয়ারম্যানঘাট এলাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্ট গার্ডের একটি দল মেঘনায় অবস্থান নেয়। মাছবোঝাই বাল্কহেড ঢালচর এলাকায় পৌঁছালে ১৬ জন মাঝি-মাল্লাসহ সেটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪২০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয় এবং আটক ১৬ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয় হয়। জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানাসহ গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,  হাতিয়ার সেকশন কমান্ডার এম রফিকুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ভোলার মনপুরা হতে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বাল্কহেড তল্লাশী করে আনুমানিক ১৬ হাজার ৮০০ কেজি (৪২০ মন) জাটকাসহ ১৬ জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব , অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, মনপুরা থেকে একটি বোটে করে বিপুল পরিমান জাটকা নিয়ে নদীপথে যাওয়ার সময় তাদের থেকে মাছগুলি পাওয়া যায়। জাটকাগুলি ধরার আগেই বাঁচাতে পারলে ভালো লাগত। আমরা নদীতে নিয়মিত জাটকা রক্ষা অভিযান অব্যাহত রেখেছি। চেষ্টা করছি কেউ জাটকা ধরার আগেই যেন সেগুলো রক্ষা করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট