1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
টঙ্গী ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে আইজিপি | দৈনিক উপকূল বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

টঙ্গী ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে আইজিপি

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৪৮ বার

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‌‘বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ইজতেমার ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।
বুধবার (৩১ জানুয়ারি) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, নিরাপত্তায় সোয়াপ টিম থাকবে, বোম ডিস্পসিবল, চুরি, ছিনতাই সহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করছি। প্রতিটি খিত্তায় খিত্তায় তাই আমাদের লোক আছে, কোনো এলাকা লোক আসবে, কোথায় গাড়ি পার্কিং করবে, কোথায় থাকবে সবকিছুই কনসিডাল করে আমরা এবার নিরাপত্তা ব্যবস্থা করছি।

এবারের বিশ্ব ইজতেমার ময়দানে নিরাপত্তা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্ভয়ে ইজতেমায় অংশগ্রহণের জন্য মুসল্লিদের প্রতি আহ্বান জানান আইজিপি।

পুলিশ প্রধান বলেন

আমরা জানি না কোনদিন কি হবে। তবে এবার দুপক্ষর সাথে কথা হয়েছে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না। তারপরও আমরা নিরাপত্তা সংক্রান্ত সবধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের জীবন দিয়ে কাজ করে যাবো। ইজতেমা মাঠের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে পুলিশ। এ ছাড়া র‌্যাবের হেলিকপ্টার নিরাপত্তা টহলে নিয়োজিত থাকবে।

ভিআইপি ও বিদেশি মেহমানদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, ‘বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে ময়দানে আসতে পারেন, সেজন্য টুরিস্ট পুলিশ, ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ইজতেমায় আগত বিদেশিদের সুবিধার্থে ইমিগ্রেশন বিভাগ ও ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রয়োজনে মুসল্লিদের কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করার জন্য বলা হয়েছে।’
মিয়ানমারের মর্টার শেল এসে পড়ল বাংলাদেশে
পুলিশ প্রধান বলেন, ‘তাবলিগের উভয়পক্ষের মুরুব্বিদের সঙ্গে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারসহ ইজতেমার আয়োজক কমিটির উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন তারা। জানা গেছে, দুই পক্ষই আন্তরিকতার সাথে এবারের দুই পর্বের ইজতেমা সম্পন্ন করবেন।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলমসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট