1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র-গুলিসহ পাওনাদার গ্রেপ্তার | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র-গুলিসহ পাওনাদার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার
নোয়াখালীর সদর উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ হাছান (২৯) উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের মো.হানিফের ছেলে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে।  এর আগে, গত শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুর্যনারায়নবহর গ্রামের মোহাম্মদ হাছান একই এলাকার মো.সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে হাসান সোহেলের কাছে পাওনা টাকা চাইলে সোহেল টাকা দিতে বিলম্ব করলে  হাসান সোহেলকে লক্ষ্য করে পিস্তল তাক করে। ওই সময় সোহেলের শোরচিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ তালিকা মূলে আসামি আটক করে থানায় নিয়ে আসে।
নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা বিচারক তাকে কারাগারে পাঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট