1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সুবর্ণচরে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

সুবর্ণচরে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৫ বার
নোয়াখালীর সুবর্ণচরে জোতদারদের কবল থেকে ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর ব্যাগ্গা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৭’শ ভূমিহীন পরিবারের ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার চর ব্যাগ্গা গ্রামের সফি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যুদের অত্যাচার থেকে রক্ষার দাবিতে আমরা এখানে মানববন্ধন করছি। ফিরোজ নামে এক ব্যক্তিকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তার অত্যাচার ও তার আলো মাঝি ও বাদশা বাহিনীর বিচার দাবি করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলা উদ্দিন ওরফে আলো মাঝি অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমি একজন্য ব্যবসায়ী।  এ জায়গার মালিক জমিদার হাট এলাকার ফিরোজ ওরফে এলাহী ফিরোজ।  তবে আমি ভূমিহীনদের ওপর হামলার সাথে জড়িত নেই। অপরদিকে, অভিযোগের বিষয়ে জানতে এলাহী ফিরোজের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো.ইরান,নুরুল হক, নুরুল আলম, বেলায়েত, সফি চৌধুরী জামে মসজিদের ইমাম মো.আব্বাস হুজুর প্রমূখ।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন,এ জায়গা নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে।  আদালত এ জায়গায় দু’পক্ষের ওপর স্থিতিবস্থা জারি করে। ওই মামলা শেষ হলে প্রকৃত ভূমিহীন থাকলে তাদের মধ্যে বন্দোবস্ত দিতে কোনো সমস্য নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট