1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কে তৈরি করায় লাখ টাকা জরিমানা | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কে তৈরি করায় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৭ বার

 

নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর সহযোগিতায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত এ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন বিক্রি করার অপরাধে লুলু ফুডকে ৫০ হাজার টাকা ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া মোড়কজাতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া মোড়কজাত করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন বিক্রি করার অপরাধে লুলু ফুডকে এক লাখ ২০ হাজার জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কুমিল্লা অঞ্চলের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান বলেন, বাহিরে চাকচিক্যময় থাকলেও লুলু ফুডের কারখানাটির ভেতরের অবস্থা ভয়াবহ। খুবই নোংরা পরিবেশে জন্মদিনের কেক সহ বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। এতে করে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হচ্ছে। যদি তারা দ্রুত সংশোধন না হয় তাহলে পরবর্তীতে অভিযান পরিচালনার মাধ্যমে কারখানা সিলগালা করে দেওয়া হবে।

অভিযান পরিচালনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট