1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ঐতিহাসিক বাস্তবতা বলে বিজয় অর্জন করেছেন | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ঐতিহাসিক বাস্তবতা বলে বিজয় অর্জন করেছেন

হাসান সুমন কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৬ বার

কক্সবাজার  আইনজীবী সমিতির নির্বাচনে বিজয় অর্জন

 

কক্সবাজার স্টাফ রিপোর্টার
মো:হোসেন স

সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪ টি পদে জয় লাভ করেছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতিসহ ৩টি পদে জয় লাভ করে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
নির্বাচন সভাপতি নির্বাচিত হয়েছেন তিনবারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এড. আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তাওহীদুল আনোয়ার। সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এড. মাহবুবুর রহমান। এছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এড. নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এড. মোহাম্মদ আবদুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এড. মোহাম্মদ কলিম উল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এড. মোহাম্মদ শহীদুল্লাহ, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. শেফাউল করিম রানা, জ্যেষ্ঠ আইনজীবীদের নির্বাহী সদস্য পদে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এড. ইকবালুর রশিদ আমিন সোহেল ও এড. শওকত বেলাল, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে এড. এ.কে.এম শাহজালাল চৌধুরী, এড. আমির হোছাইন-২, এড. আবদুল কাইয়ুম।
নবীন আইনজীবীদের ৪টি নির্বাহী সদস্য পদে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে যথাক্রমে এড. মোহাম্মদ ফয়সাল মোশরফ, এড. মুহাম্মদ জুবাইরুল ইসলাম, এড. মোঃ আবদুল খালেক এবং এড. শাহআলম-৫।
নির্বাচনে প্রতি বারের মতই এবারো দু’টি প্যানেল যথারীতি নির্বাচনে ১৭টি পদে এবার মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
দু’টি প্যানেলের একটি হচ্ছে-সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এবং অপরটি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী প্যানেল বিহীন সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সিনিয়র আইনজীবী এড. মুহাম্মদ বাকের-প্রধান নির্বাচন কমিশনার, এড. মোহাম্মদ নুরুল হুদা, এড. মোহাম্মদ রাশেদুল ইসলাম ও এড. মোহাম্মদ ফেরদাউসকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এড. মোহাম্মদ শফিউল হক, এড. মোস্তাক আহমদ-৪, এড. ফরিদ আহমদ, এড. নুর আহমদ-২, এড. আবু ছিদ্দিক এবং এড. সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট