1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রাজধানী ঢাকায় যতোগুলো আগুন সাক্ষী ঢাকা মেডিকেল | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রাজধানী ঢাকায় যতোগুলো আগুন সাক্ষী ঢাকা মেডিকেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৪৯ বার

ছবি সংগৃহীত

নিমতলি থেকে চুড়িহাট্টা, বঙ্গবাজার থেকে বনানী, রাজধানী ঢাকায় যতোগুলো বড় আগুন এবং হতাহতের ঘটনা, ঘটে সব গুলোর সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইউনিট।
এবারও যেন সেই বিভীষিকাময় রাত ফিরে এলো ঢামেক হাসপাতালে। অবস্থার কোনো পরিবর্তন নেই। আছে লাশের স্তূপ, দগ্ধ ও আহত রোগীদের চাপ। মৃত্যুর মিছিলে যেন পরিণত গোটা জনপদ।

বেইলি রোড ট্র্যাজেডিতে নিহত ৪৫ জনের মধ্যে ১০ জনের মরদেহ রাখা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এছাড়া, ৩৪ টি মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল মর্গে। একটি মরদেহ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) রয়েছে।
প্রিয়জনের খোঁজে স্বজনদের ভিড়। কেউ ছেলে হারিয়েছেন, কেউ বোন, আবার কেউ হারিয়েছেন সহপাঠী। ঢাকা মেডিকেল আর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

সেখানে থাকা নিহতের একজন স্বজন বলেন, বাচ্চাকে বাঁচিয়ে মা মারা গেছে। সবাইকে বাঁচিয়ে সে মারা গেছে। আমার ভাইয়ের স্ত্রী, দুই বাচ্চা, সবাইকে সে বাঁচিয়েছে। আরেক স্বজন বলেন, মরদেহ অনেক। এক জায়গা থেকে খোঁজ নিতে আরেক জায়গায় যাচ্ছি। এতো মরদেহ যে, স্থান সংকুলান হয় না।

এর মাঝেই কেউ খুঁজে ফিরছেন প্রিয়জনকে। কাছের মানুষ জীবিত আছেন না মৃত, সেই শঙ্কাতেই হাসপাতালজুড়ে ছুটোছুটি। রাতভর স্বজনহারাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউট।

চোখে অশ্রু নিয়ে নিহতের এক স্বজন জানান, আমার পরিবারের ৩ জন ছিল, সবাই মারা গেছে। আমার সব শেষ হয়ে গেছে..। আগুনের ঘটনায় নারী ভুক্তভোগীর বেশিরভাগ মারা গেছে বলে দাবি আরেক স্বজনের।
আহত কিংবা দগ্ধ অবস্থায় যারা ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন, তাদের মধ্যেও ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আহত ২২ জনের সবার অবস্থাই আশঙ্কাজনক, তাদের শ্বাসনালি পুড়ে গেছে। অনেকের শরীরের বাইরের অংশে পোড়া নেই, কিন্তু ভেতরে পুড়ে গেছে। শেখ হাসিনা বার্ন ইউনিটে রয়েছে ৮ জন আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ১৪ জন।
মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া রাতেই শুরু হয়। এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট