1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন ঈদ জামা উৎসব | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন ঈদ জামা উৎসব

ফাতেমা আফরোজ সাথি
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বার
প্রতি বছরের মত এবারও দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দিয়েছে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন।
শুক্রবার (৫ িপ্রিল) বিকেলে নোয়াখালীর ম্যাটস মিলনায়তনে আয়োজন করা হয় ঈদজামা উৎসবের। জেলা শহরের ৩৫০ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি উপহার দেয়া হয়। মেহেদীর রঙে নানা নকশায় রাঙিয়ে দেয়া হয় অসহায় বঞ্চিত শিশুদের।
সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিম বিনতে রহমানের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও স্বপ্নের উপেদেষ্টা নাজমুল আলম মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাইনুল হাসান শিমুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বৃদ্ধাশ্রম-নোয়াখালী ওল্ড হোম ডে কেয়ারের প্রকল্প পরিচালক ইমদাদুর রশিদ চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক, দেশটিভির জেলা প্রতিনিধি মাওলা সুজন, ভোরের দর্পনের জেলা প্রতিনিধি দিদারুল আলম, সংগঠনের সভাপতি হাসিবুল হক হাসিব প্রমূখ।
স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের এই সংগঠন গত ১০ বছর যাবৎ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ এবং পূজায় এমন আয়োজন করে আসছে। এছাড়াও হতদরিদ্রদের জন্য ১০ টাকায় শিক্ষা প্রকল্প, অটিজম শিশুদের জন্য স্বা¯্য’শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট