অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাসীম মাহমুদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
তানিয়া সুলতানা স্টাফ রিপোর্টার
আপডেট টাইম :
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
২৩৭
বার
অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাসীম মাহমুদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় ঈদের আনন্দ উৎসব ভাগাভাগি করতে নোয়াখালী সদর উপজেলা ১০নং অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসীম মাহমুদ ৯ টিওয়ার্ডে দেড় হাজার হত দরিদ্র, অসহায় এবং দলীয় নেতা কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (৮ এপ্রিল) দিন মনি বাজার আওয়ামী লীগ কার্যালয়, সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী মধ্যে রয়েছে,শাট পাঞ্জাবি গেঞ্জি সেমাই, চিনি ও দুধ।
এসময় ওয়ার্ডের সাধারণ মানুষ এবং দলীয় নেতা কর্মীদের ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশিতে আপ্লুত হয়ে উঠেন। এ সময় সভাপতি নাসীম মাহমুদ
প্রতিক্রিয়ায় জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ উৎসব ওয়ার্ডের নেতা কর্মীও বাসিন্দাদের সাথে ভাগাভাগি করতে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ নিয়ে থাকি। এবার আমার ওয়ার্ডের দেড় হাজার পরিবারের মুখে হাসি ফুটাতে উদ্যোগ নিয়েছি। আজ দেড় হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। ঈদ উপহার সামগ্রী মধ্যে রয়েছে, শাট পাঞ্জাবি গেঞ্জি ,সেমাই, চিনি ও দুধ।