পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারো নোয়াখালী সদর উপজেলার ৩০ হাজার অসহায় ও দুস্থের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল সোমবার দুপুরে নোয়াখালী সদর উপজেলা পরিষদ চত্বরে এ ঈদ উপহারের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
উপজেলা পরিষদ চাড়াও প্রতিটি ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।