নোয়াখালী সদরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল দোকান, ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতির আশঙ্কা।
ফাতেমা আফরোজ স্টাফ রিপোর্টার
আপডেট টাইম :
বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
২১৫
বার
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের চুলডুগি গ্রামে আবুল কাশেম স্টোর নামক একটি দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়ে দিয়েছে, এতে নগদ টাকাসহ ১০থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি আশস্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর রাতে এঘটনা ঘটে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনার স্থলে যাওয়ার আগে আগুনে পুড়ে গেছে দোকানটি। ক্ষতিগ্রস্থ দোকানের মালিক আবুল কাশেম জানান, গত কিছুদিন আগে দোকানটি চুরি হয় এবং জোবায়েদ নামে একজনকে চুরির অভিযোগে আটক করা হয়।
এই নিয়ে স্থানীয় ভাবে সালিশ বসে। এই ঘটনাকে কেন্দ্র করে জোবায়েদ পূর্ব পরিকল্পিত ভাবে আজ ভোর রাতে দোকানে আগুন দেয় বলে ধারণা করেন তিনি। কারণ এর আগে সে হুমকি দিয়েছিল।
স্থানীয় কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন।
জোবায়েদ নামে একটি ছেলে দোকানে আগুন দিয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ফ্রিজ, টিভি ও ঈদের জন্য নিয়ে আসা মালামালসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছেন, দোকানের সাথে এই কেমন শত্রুতা।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, কেউ এখনো অভিযোগ দেয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।