1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার-১ | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন, গ্রেপ্তার-১

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার

নোয়াখালীর সেনবাগে কলেজ ছাত্র মাজহারুল ইসলাম শাওন (২০) হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।
গ্রেপ্তারকৃত শামিম (২০) উপজেলার মোহাম্মপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মো স্তফা হক সাহেবের ছেলে এবং সে স্থানীয় কিশোর গ্যাংয়ের গ্রুপের সদস্য ছিল।
গতকাল শনিবার (২০ এপ্রিল) রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকার মনোয়ার মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।
র‍্যাব-১১ সিপিসি-৩ সূত্রে জানা যায়, সেনবাগে বৈশাখী মেলায় জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে কলেজ ছাত্র মাজহারুল ইসলাম শাওন কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। গত বুধবার ১৮ এপ্রিল রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট বাজারের সাইন্স ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাওন মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির আবুধাবি প্রবাসী কচি মিয়ার ছেলে। সে দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে র‍্যাব জানায়, প্রশাসনের অনুমতি ছাড়া গত বৃহস্পতিবার সেবারহাট বাজারের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজনের পরিকল্পনা করে বাজারের ইজারাদার মাহফুজ, জোবায়ের ও সাইদুল হক। এজন্য কয়েকদিন ধরে এলাকায় মাইকিং করা হয়। বুধবার রাতে মেলায় জুয়ার আসর বসানো হবে কিনা তা নিয়ে মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জসিম কন্ট্রাক্টরের ছেলে হৃদয়ের সাথে শাওনের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সেবারহাট বাজারের সাইন্স ক্লাবের সামনে হৃদয়ের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা শাওনের বুকে ও পেটে ছুরিকাঘাত করে। একই সময়ে পিয়াস নামের আরেক তরুণকে গুরুতর জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা আঞ্জুমান আরা রুনা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট