1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সিদ্ধিরগঞ্জে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার; দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সিদ্ধিরগঞ্জে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার; দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

সোহেল রানা নারায়ণগঞ্জ:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২০৮ বার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চালিযে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তথ্যমতে ডাকাতি হওয়া তিন ভরি স্বর্ণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের সর্দার কামাল গাজী ওরফে আদল শেখ ওরফে বাদশা, মো: রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯) ও মো: আকাশ (১৮)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার)।
পুলিশ সুপার জানান, গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন, একটি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যান।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোদনাইল মধুঘর এলাকা থেকে আসামি মো: রফিকুল ইসলাম ও মো: আকাশকে গ্রেপ্তার করে।
পরে তাদের দেওয়া তথ্যমতে, ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার কামাল গাজীকে গ্রেপ্তার করে এবং ডাকাতি হওয়া মালামাল থেকে তিন ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের তথ্যমতে, জালকুড়ি তালতলা ডিএনডি খাল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে ঘটনার সঙ্গে সাতজন জড়িত থাকার কথা জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার মো. কামাল গাজীর বিরুদ্ধে আটটি ডাকাতি এবং আসামি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা রয়েছে। এ ডাকাতির সাথে জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট