1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২২৪ বার

সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

আল আমিন হাসান ,
প্রথম ধাপের বুধবার (৮ মে) জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের ১৫ ঘন্টা আগে এ উপজেলায় সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
গতকাল মঙ্গলবার (৭ মে) বিকাল পনে পাঁচটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালক-২ এর উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।
গতকাল মঙ্গলবার বিকাল পাঁচটায় দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রতিদিনের বাংলাদেশের সাথে আলাপকালে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার এ স্থগিত আদেশের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মাননীয় নির্বাচন কমিশনারের সিন্ধান্ত মোতাবেক ৮মে ১ম ধাপে অনুষ্ঠিত জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জানানো হবে।
নির্বাচন কমিশনের পাঠানো চিঠির‌ বরাতে তিনি জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপে আগমী ৮ মে অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১৮ এবং ৩১ এর বিধান লঙ্ঘন করায় নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। রফিকুল ইসলাম তার প্রার্থিতা বহালের জন্য হাইকোর্টে রিট করলে হাইকোর্ট বিভাগ গত ৬ মে তার প্রার্থিতা বহালের আদেশ প্রদান করেন।
মঙ্গলবার (৭ মে) হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করলে আদালত আদেশে ‘No Order’ প্রদান করেন। এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের উক্ত আদেশ বাস্তবায়নের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামীকাল (৮ মে) অনুষ্ঠেয় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সকল পদের নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট