1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কোটচাঁদপুর সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

কোটচাঁদপুর সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২০৭ বার

 

 

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাংবাদিক’কে হত্যার হুমকি’র প্রতিবাদে এলাকার কর্মরত সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।(২১শে-মে) মঙ্গলবার বেলা ১২ টার সময় কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদের সামনে এলাকার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচি শেষে দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি বাবলু মিয়ার সভাপতিত্বে জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি রেজাউল ইসলাম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বলুহর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠে।ভুক্তভোগী পরিবার সহ স্বাক্ষীদের বক্তব্য নিয়ে সেই সংবাদ প্রকাশ করাই চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের ছোট ভাই মোঃ ইয়ারুল ইসলাম গত(১৭ ই মে)শুক্রবার বেলা বারোটার সময় বলুহর ভাটামতলা নামক স্থানে দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসাইনের মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারমুখী আচরণ করে হত্যার হুমকি প্রদান করে।এবিষয়ে মডেল থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগের পর হুমকিদাতা ইয়ারুল ইসলামের গ্রেফতারের দাবিতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রেস ইউনিটির সভাপতি দৈনিক সত্যপাঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সহিদুল এনাম পল্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন,দৈনিক বীর জনতা পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুল্লাহ বাশার,জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি মোঃ জামান দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান,দৈনিক নবচিত্র পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক লিখনী সংবাদ পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি মোঃ রমজান আলী,দৈনিক একুশের বাণী পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি আব্দুল আল মামুন,দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজন,দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম,জাতীয় দৈনিক গড়ব বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ আবুল হাসান,দৈনিক বিকাল বার্তা পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন,দৈনিক বাংলার দূত পত্রিকার রাকিবুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার আবুল কালাম আজাদ দৈনিক বীর জনতা পত্রিকার আজিম উদ্দিন,দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি আবু সুফিয়ান শান্তি,দৈনিক চ্যানেল ২৬ পত্রিকার ইলিয়াস চৌধুরী দৈনিক বর্তমান ঝিনাইদহ টিভির ফারুক হোসেন,সাংবাদিক সুমন কুমার পাল সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট