1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

কুষ্টিয়ায় সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২০৪ বার

 

কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক হাসিবুল ইসলাম রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলা ও তার ব্যক্তিগত মোটরসাইকেল ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি থানা প্রেস ক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এসময় থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু,
সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, সত্যখবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, নেক্সাস টেলিভিশন ও এক টাকার খবরের কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের কাছে জোর দাবি, সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর এমন বর্বোরচিত সন্ত্রাসী হামলায় যারা জড়িত দ্রুত তাদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

এদিকে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ, প্রচার সম্পাদক মাসুম শাহরিয়ার, সদস্য রাসেল হোসেন সহ অন্যান্যরা।

ভুক্তভোগী সাংবাদিক হাসিবুর রহমান রিজু এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) হিসেবে কর্মরত। এছাড়াও স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে।

কুষ্টিয়ার হাটশ-হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার স্থানীয় এক প্রভাবশালী শিপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে। এ ঘটনায় সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে শিপন তার দলবল নিয়ে ভুক্তভোগী সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাংচুর করে। গত বুধবার (১৯ জুন) জেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর ভুক্তভোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে আশংকাজনক বলে জানা যায়৷

এ ঘটনায় বৃহস্পতিবার (২০জুন) ভুক্তভোগী সাংবাদিকের স্ত্রী টপি বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ১৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় ২৫ থেকে ৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত বাবর আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট