1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২০০ বার

নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী-
বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পাওয়া নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (২৩ জুন)। ১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রবিবার নোয়াখালী প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নোয়াখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, জেলা ছাত্রলীগের শামসুল হুদা বাপ্পি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ভূঁইয়াসহ বিভিন্ন সংগঠন।

এর আগে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় সাংবাদিকদের পাশাপাশি নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান,  নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দীন খেলন। এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ লেখক, কবেষক, কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মীসহ নানা শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনার ফাঁকে ফাঁকে বঙ্গবন্ধু নিবেদিত আবৃত্তি করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, নোয়াখালীর সভাপতি এমদাদ হোসেন কৈশোর, কবি ও সাংবাদিক জামাল হোসেন বিষাদ, সংগীত পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাজল ভট্টাচার্য, শিল্পী দোলন দাস, দীবাকর সরকার, শুক্লা মজুমদার, কাঙ্খিতা, রোমানা ইসলাম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াখালী প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রুবেল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট