মোঃ শাহীন হাওলাদার
বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩ জানুয়ারি রবিবার বিকালে রায়েন্দা বাদল চত্বর থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এরপর রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় শিল্পী গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট – ৪ আসনের সংসদ সদস্য এইচ,এম বদিউজ্জামান সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানা পুলিশ এর অফিসার ইনচার্জ ওসি তদন্ত রাধেশ্যাম সরকার , জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এম,এ রশিদ আকন, খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন ও সাউথখালী ইউনিয়নের মোঃ ইমরান হোসেন রাজিব,আওয়ামী লীগ নেতা মেজবাহউদ্দিন খোকন,মোঃ সাব্বির আহমেদ মুক্তা, এম ওয়াদুদ আকন। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের মানুষ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। মাছ উৎপাদন, পোশাক রপ্তানি, কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলবে বলে আমি মনে করি।