যেকোন রাষ্ট্রের সবচেয়ে বড় দলিল হচ্ছে ওই রাষ্ট্রের সংবিধান। তেমনি যেকোন সংগঠনেরও সবচেয়ে বড় দলিল ওই সংগঠনের গঠনতন্ত্র।
নোয়াখালী প্রেসক্লাবের সর্বশেষ গঠনতন্ত্রের প্রথম লাইনেই উল্লেখ করা হয়েছে যে ১৯৭২ সালে এ প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন বিষয়ক সাধারণ পরিষদের দুটি সভা ১৫.১১.২০১২ এবং ২২.১১.২০১২ ইংরেজি তারিখে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যগণ তা স্বীকার করে স্বাক্ষর করেছেন। ক্লাবের কার্যনির্বাহী কমিটির দীর্ঘদিনের পুরোনো অনার বোর্ডেও ১৯৭২ সালে ক্লাবের প্রতিষ্ঠা বলে উল্লেখ করা আছে। তাছাড়া ক্লাবের প্রথম সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যকাল শুরু দেখানো আছে ১৯৭২ সাল থেকে। এসবের কিছুতো নিশ্চয়ই গত ৬/৭ মাসে কেউ সৃজন করেনি। তাছাড়া গত ৫২ বছরে এনিয়ে কোন বিতর্ক থাকলেতো তা সংশোধন করার কথা, তাওতো করা হয়নি। তার মানে ধরেই নেয়া যায় এসব তথ্য প্রতিষ্ঠিত সত্য বলে এনিয়ে কেউ কথা তোলেননি। তাহলে হঠাৎ কারা, কি উদ্দেশ্যে মিমাংশিত সত্য নিয়ে প্রশ্ন তুলছে, বিভ্রান্তি সৃষ্টি করছে সে বিচার আপনারই করুন। আবু নাছের মঞ্জু সাধারণ সম্পাদক নোয়াখালী প্রেস ক্লাব