ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
এনামুল হক ছোটনঃ
“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে উদ্ভাবনী মেলা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আয়োজক সূত্রে জানা যায়, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, মোমেনশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও স্কাবো পলিটেকনিক ইনস্টিটিউট এর অংশগ্রহণে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। রবিবার (৩০ জুন) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উদ্ভাবনী মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী বুলবুল আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান (ননটেক বিভাগ) এ.কে.এম মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার নিপেন্দ্র নাথ সরকার, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার বিপ্লব কুমার সরকারসহ প্রমুখ। আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে এ মেলায় ৮টি স্টলে ১৯ টি প্রজেক্ট মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রযুক্তিগুলো তুলে ধরেন এবং অতিথিবৃন্দ তা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন স্কাবো পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মাহমুদুল হাসান, মোমেনশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মেহেদী হাসান ও অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রমুখ।