1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সুবর্ণচরে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সুবর্ণচরে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার

সুবর্ণচরে অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন। পরিত্রাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন
নোয়াখালীর সুবর্ণচরে অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদ মানববন্ধন। ছবি : কালবেলা
নোয়াখালীর সুবর্ণচরে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। এ ছাড়া গত কয়েক মাস ধরে উপজেলায় গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে অতিষ্ঠ গ্রাহকেরা পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিলের প্রতিবাদে মানববন্ধন করেছেন।
১ জুলাই সোমবার দুপুরে সুবর্ণচর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা গোল চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আগের তুলনায় এখন লোডশেডিং বাড়ছে, চলমান এইচএসসি পরীক্ষার সময়ও রোববার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। তারপরও কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল আসছে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অন্য দপ্তরকে দায় করে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়। তারপরেও অস্বাভাবিক বিল আসছে। সময়মতো বিল পরিশোধ না করলে বিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ বিচ্ছিন্ন করছেন। বিচ্ছিন্ন সংযোগ পুনরায় সংযোগ নিতে গেলে ভুতুড়ে বিল পরিশোধের পাশাপাশি সংযোগ নিতে বাড়তি টাকা গুনতে হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণ করে স্থানীয়রা এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সুবর্ণচরের একাধিক সেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনে অংশগ্রহণকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
টানা ৮ দিন দিয়েছেন প্রক্সি, টের পায়নি কলেজ কর্তৃপক্ষ
সুবর্ণচর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য মো. দিদারুল আলম বলেন, ‘সুবর্ণচরের মানুষ ১৬-১৮ ঘণ্টা লোডশেডিংয়ের কবলে রয়েছে। আগে আমার বাড়ির বিল দিতাম ৫০০ থেকে ৬০০ টাকা। এ মাসে বিল এসেছে ১ হাজার ৮০০ টাকা। আমরা এ অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে পরিত্রাণ চাই ।’এই মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করেন সদর উপজেলার ইউনিয়নের বাসিন্দারা ।
উন্নয়ন কর্মী রিদওয়ান হোসেন বলেন, ‘সুবর্ণচরে কল-কারখানা না থাকার পরেও অসহনীয় লোডশেডিং হচ্ছে। নামাজের ও রাতে ঘুমানোর সময় বিদ্যুৎ থাকে না। সারাদিন কর্মব্যস্ত হয়ে বাড়ি ফিরে দেখি বিদ্যুৎ নেই, মোবাইলে চার্জ দিতে পারে না।
নব প্রত্যয় যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বলেন, ‘কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে। লাইনম্যানকে বললে তারা বলেন আর আসবে না, কিন্তু ৬ মাস ধরে অনাকাঙ্ক্ষিত বিল আসছেই।
মোহাম্মদপুর যুব সংগঠনের সভাপতি শরীফ ছালা উদ্দিন বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, নির্বাচনের পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সুবর্ণচরের বিদ্যুৎ ব্যবস্থা উন্নতির জন্য কাজ করবেন কিন্তু নির্বাচিত হয়ে তারা তা করেননি। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।’
এ বিষয়ে জোনাল অফিসের পল্লী বিদ্যুতের ডিজিএম আফজল হোসেন বলেন, ‘এ ধরনের অভিযোগ আমার কাছে আসে। ভুলত্রুটি হতে পারে। যথাযথ অভিযোগ পেলে অবশ্যই আমরা সংশোধন করে দেব।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ, মিডিয়া ও উন্নয়নকর্মী রেদওয়ানুল হোসেন, বাদশা আলম, খালিদ হাসান মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট