1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বেগমগঞ্জে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বেগমগঞ্জে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

ফাতেমা আফরোজ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৯১ বার

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মিরওয়ারিশপুরে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়। শুক্রবার বেলা ১১টায় বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, বেগমগঞ্জ মডেল থানার পাশে সিরাজ মিয়ার বাড়ির রুহুল আমিন মিয়ার টিনশেড ঘরের ভেতর অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাত লোকজনদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি করে‌‌ মালামল নিয়ে যায়।
পরে থানায় অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে ২ জনের স্বীকারোক্তিতে জানা যায়, সদর উপজেলার পশ্চিম মাইজচরার কামাল (৪৩) ডাকাতির মূল পরিকল্পনাকারী ও সর্দার।
এ তথ্যের ভিত্তিতে ডাকাত সর্দার কামাল ও তার সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরে গত ২৯ জুন রাত ৩টায় বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের একটি বাড়িতে ফের ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার তদন্ত করতে গিয়ে ডাকাত কামালের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ডাকাত কামালের সহযোগীদের ব্যাপারে তথ্য সংগ্রহে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শুরু করে পুলিশ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ডাকাত কামালের দল পুনরায় আরেকটি ডাকাতির জন্য বেগমগঞ্জ এলাকায় আসবে। এ তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়। পরে ‍খবর পাওয়া যায়, মীরওয়ারিশপুরের লালপুর গ্রাম এলাকায় ডাকাত কামালের দল ডাকাতি করার জন্য একত্রিত হবে। এ তথ্যের ভিত্তিতে লালপুর এলাকাসহ মীরওয়ারিশপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পুলিশের কয়েকটি টিম অবস্থান নেয় এবং গ্রামবাসীকে এ বিষয়ে সতর্ক করে।
ডাকাতির সময় পুলিশ স্থানীয়দের সহায়তায় ৭ ডাকাতকে আটক করে। এ সময় পুলিশ তাদের হেফাজত থেকে ১টি এলজি, ১টি পাইপগান, ২টি কিরিচ, ৩টি ছোরা, ১টি গ্রিল কাটার, ১টি শাবল উদ্ধার করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতির কিছু স্বর্ণ তারা লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার রিপন স্বর্ণকারের কাছে বিক্রি করেছে।
পরবর্তীতে ডাকাত কামালের তথ্যমতে, ডাকাতির মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত রিপন স্বর্ণকারকে গ্রেফতার করে ডাকাতির সময় লুট ৪ ভরি ১১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানা ও বেগমগঞ্জে থানায় একাধিক মামলা রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট