1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উদযাপন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উদযাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার

 

উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১৫ জুলাই ২০২৪) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম পরিবেশে। বিশ্ববিদ্যালয়ের হলসহ একাডেমিক ও প্রশাসনিক ভবনে আলোকসজ্জা করা হয়।
অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান। এদিন সকালে জয়বাংলা ভাস্কর্য প্রাঙ্গনে পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নোবিপ্রবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও কেক কাটা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম বলেন আজ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবসে’ আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে নোবিপ্রবি এগিয়ে যাচ্ছে। একাডেমিক ও ভৌত অবকাঠামোগত, শিক্ষা ও গবেষণার সূচকগুলোতে প্রতি বছরই নোবিপ্রবি উন্নতি করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় নোবিপ্রবি আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এ সময় অন্যদের মাঝে নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক মোঃ ইবনে ওয়াজিদ ইমন সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট