1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আমতলীতে বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষার বেড়ি বাধ কেটে দিয়েছে ইউপি সদস্য, ঝুকিতে ২ শতাধিক পরিবার | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

আমতলীতে বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষার বেড়ি বাধ কেটে দিয়েছে ইউপি সদস্য, ঝুকিতে ২ শতাধিক পরিবার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার

 

মাসুম বিল্লাহ স্টাফ রিপোর্টার

বরগুনার আমতলীতে বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বেঁড়ি বাধ কেটে দিয়েছে সাবেক ইউপি সদস্য, চরম ঝুকির মধ্যে পড়েছে ২ শতাধিক পরিবার। শুক্রবার (২ আগষ্ট) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে হলদিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ২০/২৫ জন লোক শুক্রবার সকাল থেকে বেঁড়িবাধ কাটা শুরু করে ১ টার সময় শেষ করেন।

স্থানীয় ইউছুফ প্যাদা বলেন, সিদ্দিক মেম্বর গায়ের জোরে আমার বাড়ীর পাশে দিয়ে সরকারী বেঁড়িবাধ কেটে দিয়েছে। আমার বাড়িঘর, মুরগির খামার জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এই বাঁধ কাটায় উত্তর রাওঘার ২ শতাধিক পরিবার নদীর জেয়ারের পানি ও জলোচ্ছ্বাসে তলিয়ে যাবে। আমাদের বাচার কোন উপায় থাকবেনা।

ইউছুফ প্যাদা আরো বলেন বাঁধ কাটতে বাঁধা দেওয়ায় সিদ্দিক মেম্বর আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি দামকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন বর্ষায় আমাদের বীজতলা তলিয়ে গেছে তাই বেড়ি বাধ কেটে দিয়েছি।

বর্তমান ইউপি সদস্য মো. মতিয়ার রহমান বলেন, যে কেউ ইচ্ছা করলেই সরকারী এই বেঁড়িবাধ কাটতে পারেনা। আমি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।

পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী মো.নাজমুল হাসান বলেন সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, সরকারী বেঁড়িবাধ সরকারের অনুমতি ব্যতিত কেহ কাটতে পারেনা। কেহ বেঁড়িবাধ কাটলে তা অবৈধভাবে কাটছে। এতে ওই গ্রামের শতশত মানুষ বন্যা জলোচ্ছ্বাসে ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

আমতলী উপজেলার সহকারী কমিশনার ভুমি তারেক হাসান বলেন, সরকারী বেঁড়ি বাধ কেউ কাটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট