গোপালগঞ্জ মুকসুদপুর থেকে সাঈদ আহমেদ টুটুল।
আজ ১০ ই আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় গোপালগঞ্জএর মুকসুদপুর উপজেলা জাতীয়তাবাদি দল বি,এন,পি এবং তার সকল সহোযোগি সংগঠনগুলো এক হয়ে কোটা আন্দোলনে যে সকল ভাই এবং বোনেরা শহিদ হয়েছেন তাদের স্মরনে শোক র্যালি ও আলোচনা সভা করেন,র্যালিটি কালো ব্যানার নিয়ে মুকসুদপুর সোনালী ব্যাংকের ওখান থেকে শুরু করে বাজারের মেইন মেইন সড়ক এবং উপজেলা চত্ত্বর প্রদর্শন করে, সোনালী ব্যাংক এর সামনে এসে র্যালিটি শেষে আলোচনায় বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা বি,এন,পির সভাপতি জনাব আব্দু: সালাম খান, সাধারন সম্পাদক জনাব তারিকুল ইসলাম ( রাজু)। বক্তারা বলেন কোটা আন্দোলন করতে গিয়ে যে সকল ভাই বোনেরা শাহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, পাসা পাসি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বি,এন,পির কেন্দ্রীয় কমিটির সহো সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম জানিয়েছেন সমস্ত নেতা কর্মিদের সহিংসোমুক্ত থাকতে। এবং ভালোবাসার রাজনীতি করতে। সহিংসতায় ভালো কনো সুফল আসে না, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা সম্ভব। এই সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভা বি,এন,পির আহবায়ক টুলটু বিশ্বাস।
উপজেলা যুবদলের মসিউর রহমান মিন্টু, মাফুজ হাসান, কামরুজ্জামান সপন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাউম মুন্সি।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মুরাদ আহম্মেদ মল্লিক।
কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি।
মুকসুদপুর পৌর ছাত্র দলের সভাপতি আসিকুর রহমান মুন্সি।
নেতাকর্মীরা শোখ র্যালিতে মিছিল করেন শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, সেলিম ভাই জিন্দাবাদ, মুকসুদপুর কাসিয়ানি এর মাটি সেলিম ভাই এর ঘাটি। সেলিম ভাই তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শহীদের রক্ত বৃথা যেতে দিব না।