খাগড়াছড়িতে
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা প্রধান সড়ক হয়ে শহরের শাপলা চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।
সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন।
এ সময় আন্দোলনে ছাত্রজনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার ফাঁসির দাবি জানান তারা।