1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আলী বাজারে মোঃ শাহজাহান বলেন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জনকে কোনভাবেই নস্যাৎ হতে দেবেন না : | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

আলী বাজারে মোঃ শাহজাহান বলেন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জনকে কোনভাবেই নস্যাৎ হতে দেবেন না :

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার

আলী বাজারে মোঃ শাহজাহান বলেন ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জনকে কোনভাবেই নস্যাৎ হতে দেবেন না :
স্টাফ রিপোর্টার নোয়াখালী
নোয়াখালী হাতিয়া উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ছাত্র-জনতার রক্তে বিনিময়ে অর্জনকে কোনভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। এ অর্জনকে নস্যাৎ করার জন্য পরাজিত আওয়ামী লীগের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানিয়েছেন তিনি ,সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে এমন কথা বলেন।
একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে এই পরাজিত, ফ্যাসিষ্ট, খুনি সরকারের প্রেতাত্মারা কোন রকমে যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এরা আজকে সংখ্যালঘুর উপরে ভর করার চেষ্টা করছে, বিচারপতিদের উপর ভর করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে, আপনাদের মধ্যে অনৈক্য সৃষ্টির মাধ্যমে এরা আবার দাঁড়ানোর চেষ্টা করবে।”
শনিবার (১৭ আগস্ট) দুপুরে নোয়াখালী হাতিয়া উপজেলার আলী বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নোয়াখালী ৪ আসন থেকে চার বারের নির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, “পতিত আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মারা আমাদের লোকজনের সঙ্গে মিশে বিভিন্ন স্থানে লুটতরাজ-ভাঙচুর-চাঁদাবাজি করছে। এ ধরনের অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সজাগ থাকবেন। হিন্দু-মুসলমান কারো বাড়িঘর-দোকানপাটে কোনো ধরনের হামলা বা লুটপাট যেন না হয়।”
এর আগে হাতিয়ার আলী বাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভীর করবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত করেন তিনি। এসময় শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবরটিকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব, বিএনপির নেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি পলাশ, জেলা ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট