1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন একটা জাতি যেখানে দাঁড়ায় যায় সেখানে স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পা রবে না | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন একটা জাতি যেখানে দাঁড়ায় যায় সেখানে স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পা রবে না

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,একটা জাতি যেখানে দাঁড়ায় যায়, সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পা রবে না। আমাদের সবাইকে দুনিয়ে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই যাওয়াটা যেনো প্রশান্তির হয়। শহীদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু এটা যেনো আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তারা কি মারা গেছেন, নাকি বেঁচে আছেন তা কেউই জানেন না। ওই রাতগুলোতে অনেককিছু ঘটেছে, যা আরেকবার ঘটেছিল ২০১৩ সালের শাপলা চত্বরে। যেখানে হাজার হাজার ওলামায়ের কেরামগণ উপস্থিত হয়েছিলেন। ওই রাতে তাদের সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে। লাশগুলো কোথায় নেওয়া হয়েছে তা কেউ জানে না। কিন্তু আল্লাহ তো সবকিছু জানেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে শহীদ পরিবারের গর্বিত সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ পরিবারদের উদ্দেশ্যে তিনি বলেন, যে শহীদ পরিবারের কাছে যাই সেখানে কান্না ধরে রাখতে পারি না। আমাদের তো এতো টাকাপয়সা নাই। কিন্তু আমাদের ওলি আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আমরা তাঁর উপর ভরসা করেই কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ যেনো আমাদের ওয়াদার কথাটা ঠিক রাখেন। অনেক শহীদ পরিবারের সঙ্গে আমাদের মোলাকাত করার সুযোগ হয়েছিল। এই জাতি যেনো আমাদের এই শহীদ সন্তানদের ভুলে না যায়।

তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টা, উপদেষ্টাদের সঙ্গে বসেছিলাম। রাষ্ট্রের প্রত্যেকটি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। আপনারা চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। তারা কথা দিয়েছেন তারা কাজ করবেন। আপনারা দোয়া করবেন তারা যেনো করতে পারে। আমার দৃষ্টিতে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতায় অবদান রাখা আমাদের শহীদদের অবদান সকল পাঠ্যপুস্তক, গুরুত্বপূর্ণ সব জায়গায় স্থান করে দিতে হবে। এটা শহীদদের পরিবারের চাহিদা নয়, এটা আগামী প্রজন্মের চাহিদা। যেনো পরের প্রজন্ম জানতে পারে, আমাদের আগের প্রজন্মের যুবকরা, মানুষরা হকের পক্ষে নিজেদের বুক পেতে দিয়েছিল। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট