1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বন্যার্ত মানুষের সেবায় এগিয়ে এসেছে রোটারি ক্লাব অব ময়মনসিংহ | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বন্যার্ত মানুষের সেবায় এগিয়ে এসেছে রোটারি ক্লাব অব ময়মনসিংহ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার

এনামুল হক ছোটনঃ
দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সব সময় এগিয়ে এসেছে ময়মনসিংহ রোটারি ক্লাব। এরই ধারাবাহিকতায় দেশের ১২ জেলায় আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়েছে লাখ লাখ মানুষ। বানভাসি মানুষকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে রোটারি ক্লাব অব ময়মনসিংহ। বানভাসি মানুষদের সহায়তা করার জন্য রোটারি ক্লাব অব ময়মনসিংহ এর বিশেষ জরুরি সভা শনিবারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ক্লাব সদস্যদের অনুদানের টাকায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কিছু মানুষের গৃহনির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোটারি ক্লাব অব ময়মনসিংহ এর প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল এর কর্ণধার রোটারিয়ান মনসুর আলম চন্দন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পাস প্রেসিডেন্ট রোটারিয়ান আতিকুর রহমান এজাজকে আহব্বায়ক করে ৫ সদস্যের ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

ক্লাবের এই জরুরি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের পাস প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, পাস প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সাইফুল ইসলাম ভূইয়া সহ প্রমুখ।
ক্লাব সূত্র জানায়, রোটারিয়ান নকিবুল হাসান এর নেতৃত্বে শীঘ্রই দুর্গত এলাকা পরিদর্শন করে পরিসংখ্যানের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তারা এবং পরবর্তীতে ময়মনসিংহ রোটারি ক্লাব টিম দুর্গত এলাকায় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ত্রান-সাহায্য প্রদান করবেন এমনকি প্রয়োজনে পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ করে দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট